Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ব্যবসায়ীকে মারধর করে বিকাশের টাকা লুট

    | ১৮:১৫, এপ্রিল ২০ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মোবাইলে টাকা পাঠাতে দেরি হওয়ায় ফেলেক্সি লোড ও বিকাশ এজেন্টে হামলা চালিয়ে ভাঙচুরসহ ব্যবসায়ীকে মারধর করে চারটি মোবাইল ফোন ও নগদ ৪০হাজার টাকা লুট করেছে চিহ্নিত বখাটেরা। এ ঘটনায় বুধবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে।
    বাজারের মের্সাস তরী টেলিকমের মালিক খোকন চন্দ্র মন্ডল অভিযোগ করেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেজহার গ্রামের জনৈক তৈয়ব আলী সরদার তার মোবাইলে লোড করার জন্য পঞ্চাশ টাকা দিয়ে যায়। দোকানে ভীড় থাকায় টাকা পাঠাতে দেরি হয়। এ ঘটনার জেরধরে তৈয়ব আলীর পক্ষালম্বন করে বেজহার গ্রামের আইউব আলী সরদারের পুত্র রাসেল সরদারের নেতৃত্বে ৫/৬ জন বখাটে যুবক তরী টেলিকমে অর্তকিতভাবে হামলা চালিয়ে ব্যবসায়ী খোকনকে মারধর করে। এসময় হামলাকারীরা দোকানের কম্পিউটার, টেবিল চেয়ারসহ অন্যান্য মালামাল ভাংচুর করে লোডের দুটি, বিকাশের দুটি মোবাইলসহ বিকাশের ক্যাশে থাকা ৪০হাজার টাকা লুট করে নিয়ে যায়। গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    Post Views: ১৬০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top