Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী পৌরসভার মেয়র আলাউদ্দিন ভূইয়ার দায়িত্বভার গ্রহন

    | ১৬:৫২, জুলাই ১৫ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে নির্বাচিত মেয়র আলহাজ¦ মোঃ আলাউদ্দিন ভূইয়া সোমবার দায়িত্বভার গ্রহন করেছেন।
    গৌরনদী পৌরসভার আয়োজনে সভাকক্ষে প্যানেল মেয়র ইকতিয়ার হাওলাদারের সভাপতিত্বে দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সমাজ সেবক আলহাজ¦ এনায়েত করিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু। বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল রহমান, পৌর কাউন্সিলর আল আমীন হাওলাদার প্রমুখ। সভার শুরুতে নির্বাচিত মেয়র আলহাজ¦ মোঃ আলাউদ্দিন ভূইয়াকে কাউন্সিলর, পৌর স্টাফ সহ বিভিন্ন মহল ফুলের শুভেচ্ছা জানান।
    অপর দিকে রোববার বিকেলে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউজে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাফ হোসেনের সভাপতিত্বে শপথ প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। শেষে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী মেয়র মোঃ আলাউদ্দিন ভূইয়াকে শপথ বাক্য পাঠ করান।
    উল্লেখ্য, পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করে পরাজিত হয়েছেন। মেয়র পদত্যাগ করায় কারণে মেয়র পদটি শুন্য হয়।

    Post Views: ৫২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top