Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় একটি পরিবারের মানববন্ধন

    | ২১:৪৯, জুলাই ১৬ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের মধ্য বাকাল গ্রামে আলোচিত দেব প্রসাদ কর্মকার হত্যা মামলার আসামীদের বিচারের দাবীতে মঙ্গলবার সকালে নিহতের পরিবার মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আগৈলঝাড়া উপজেলা সদরের আগৈলঝাড়া প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে নিহত দেব প্রসাদ কর্মকারের স্ত্রী, পুত্র, কন্যাসহ পরিবারের সদস্যরা ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন।
    মানববন্ধনে উপস্থিত মামলার বাদী ও নিহতের কন্যা এ্যালিজাবেথ কর্মকার বলেন, বাকাল গ্রামের আমার বাবা দেব প্রসাদ কর্মকারের সাথে একই গ্রামের কাদের ভাট্টির সঙ্গে মধ্য বাকাল মৌজার ৭৮ শতাংশ জমা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা চলে অসছিল। ২০০৭ সালে আদালতের রায়ে দেব প্রসাদ কর্মকার জমি পান। জমি ফিরে পাওয়ার পর প্রতিপক্ষ একই গ্রামের কাদের ভাট্টি, তার ছেলে ফিরোজ ভাট্টি, ফারুক ভাট্টি, সাইফুল ভাট্টি, ফরিদ ভাট্টি, মেয়ে জামাতাসহ কয়েকজন দেব প্রসাদ কর্মকারকে অপহরন করে হত্যার হুমকি দেন। দেব প্রসাদ জীবনের নিরাপত্তা চেয়ে তখন আগৈলঝাড়া থানায় ৫টি সাধারণ ডায়রী করেছিলেন । ২০২১ সালের ২২ এপ্রিল রাতে প্রতিপক্ষ কাদের ভাট্টি ও তার ৪ পুত্র সহযোগীদের নিয়ে আমার বাবাকে অপহরন করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ২৫ এপ্রিল গ্রামের একটি পরিত্যাক্ত ভিটা থেকে দেব প্রসাদ কর্মকারের লাশ উদ্ধার করে আগৈলঝাড়া থানা পুলিশ। এ ঘটনায় আগৈরঝাড়া থানায় আমি একটি হত্রা মামলা দায়ের করি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে সুবিধা নিয়ে আসামামিদের অব্যহতি দেয়ার পায়তারা করে। পরবর্তিতে বরিশাল পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ সুপার মামলাটি তদন্তের জন্য বরিশাল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহাবুব হোসেনকে দায়িত্ব দেন। এসআই মাহাবুব আসামিদের অব্যহতি দিয়ে আদালতে চার্জশীট জমা দেন। আমি নারাজী দিলে আদালত পুনরায় ২০২১ সালের ১২ অক্টোবর মামলাটি তদন্তের জন্য বরিশাল পিবিআইকে দায়িত্ব প্রদান করেন। বরিশাল পিবিআইর উপপরিদর্শক (এসআই) মো. নাঈম মামলাটি তদন্ত করছেন। কিন্তু ৪ বার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হলেও কেউই হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে পিতার মত পরিনতির ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে।
    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কাদের ভাট্টি ও ফিরোজ ভাট্টি অভিযোগ অস্বীকার করে বলেন, দেব প্রসাদ কর্মকার আত্মহত্যা করেছে। জমি নিয়ে বিরোধের কারনে হয়রানী করতে মামলায় আমাদের জড়িয়ে মিথ্যাচার ও হয়রানী করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর উপপরিদর্শক মো. নাঈম বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলছে খুব শীঘ্রই রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে জড়িতদের শনাক্ত করে অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top