Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম

    | ২১:৫০, জুলাই ১৬ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে রাকিব সরদার (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুত্বর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাকিব উপজেলার পশ্চিম বেজহার গ্রামের শাহিন সরদারের ছেলে।
    মঙ্গলবার সকালে আহতের পিতা শাহিন সরদার অভিযোগ করে বলেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে তাদের পুরো পরিবার বিজয়ী চেয়ারম্যান মনির হোসেন মিয়ার সমর্থক ছিলেন। নির্বাচনে পরাজিত হয় সাবেক পৌর মেয়র হারিছুর রহমান। এতে তার (হারিছুর) সমর্থকরা তাদের (শাহিনের) পরিবারের ওপর ক্ষিপ্ত ছিলো। সোমবার বিকেলে তার ছেলে রাকিব মোটরসাইকেলযোগে গৌরনদী বন্দর থেকে বেজহারের দিকে আসছিলো। পথিমধ্যে কাসেমাবাদ হাই-মার্কেট এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর সাবিনা খন্দকারের ছেলে জয় খন্দকার এবং তার সহযোগি বিপ্লব খন্দকার সহ অন্যান্যরা রাকিবের পথরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে। এবিষয়ে জানতে অভিযুক্ত জয় খন্দকারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    Post Views: ৫৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top