Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

    | ১৮:৩৪, আগস্ট ১৭ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক,  গৌরনদী২৪ ডটকম ঃ ব্যবসার নামে স্বামী ও তার পরিবারের দাবিকৃত যৌতুকের দুই লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে পিঠমোড়া করে বেধে মারধর করা হয়েছে। প্রতিবেশীরা মুর্মুর্ষ অবস্থায় আহত গৃহবধূ নারগিস বেগমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় গতকাল বুধবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    মামলার বিবরনে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের দিনমজুর শাহাদাত হোসেন খানের কন্যা নারগিস বেগম (২৮)র গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি গ্রামের হাফিজুর রহমান সরদারের পুত্র মিজানুর রহমান(৩৫)র সঙ্গে সামাজিকভাবে তার বিয়ে হয়। বিয়ের সময় কনের দিনমজুর বাবা যৌতুক হিসেবে বর মিজানুরকে নগদ ৫০হাজার টাকা আরো ৫০ হাজার টাকা মূল্যের মালামাল প্রদান করেন। দাম্পত্য জীবনে তাদের সংসারে একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।

    গৃহবধূ  নারগিস অভিযোগ করেন, তার স্বামী মিজানুর রহমান ব্যবসা করার জন্য তাকে (নারগিসকে) বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য নির্দেশ দেন। সে বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে ৬ মাস ধরে তাকে নানানভাবে চাপ দিয়ে শারীরিক নির্যাতন করে। এতও সে টাকা আনতে রাজি না হওয়ায় স্বামী মিজানুর রহমান অতিসম্প্রতি কহিনুর বেগম নামের এক নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন।

    স্থানীয়রা জানান, গত ১৩ আগষ্ট স্বামী মিজানুর দ্বিতীয় স্ত্রী কহিনুর বেগমকে বাড়িতে নিয়ে আসলে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে স্বামী তাকে তালাক দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করে। নারগিস তালাক না দেওয়ায় সোমবার (১৫ আগস্ট) দুপুরে স্বামী মিজানুর রহমান, শ্বশুর হাফিজুর রহমান সরদার, শ্বাশুড়ি রহিমা বেগম পূর্নরায় তালাক দিতে বাধ্য করতে নারগিসকে পিঠমোড়া করে বেঁধে নির্যাতন করে বিনা চিকিৎসায় ঘরের মধ্যে আটক করে রাখে।
    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, গৃহবধূর নারগিসের অবস্থার অবনতি ঘটলে তারা তাকে উদ্ধার করে সোমবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের ব্যপারে স্বামী মিজানুর রহমানের কাছে জানতে চাইলে নির্যাতন ও দ্বিতীয়র কথা অস্বীকার করে তিনি বলেন, দাম্পত্য কলহ নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে নির্যাতিত নারগিস বেগম বাদি হয়ে গৌরনদী মডেল থানায় যৌতুক ও নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top