Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    সুজনের বরিশাল সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন আর নেই

    | ১৯:০৬, ফেব্রুয়ারি ১০ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সু-শাননের জন্য নাগরিক সুজনের বরিশাল জেলার সভাপতি সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, গণসঙ্গীত শিল্পী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ধ্রæবতারা বিভাগীয় শাখার আজীবন সভাপতি ও প্রবীণ সমাজসেবক মোঃ আক্কাস হোসেন (৮৮) বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রবিবার দিবাগত রাতে নগরীর পুলিশ লাইনস্ রোড এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি স্ত্রী, ৯ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। সোমবার সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের নাগরিক তার মরদেহবাহী কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ওইদিন বাদ আছর পুলিশ লাইনস্ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে নগরীর মুসলিম গোরস্তানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, ববি’র উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন সহ মহানগর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, সচেতন নাগরিক কমিটি, গণসংহতি আন্দোলন, মহিলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top