Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে দুই বসতঘরে আগুন দিলো মাদক সেবী

    | ২৩:৩২, জুন ০৪ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ মাদক সেবনের টাকা জোগাড় করতে না পারায় পরিবারের সদস্যদের সাথে বিরোধের জের ধরে এক মাদক সেবীর বিরুদ্ধে নিজের ও তার ভাইয়ের বসতঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী গ্রামে ।
    স্থানীয় জানান, ওই গ্রামের মৃত আদম তালুকদারের ছেলে সাহাজুল তালুকদার দীর্ঘদিন যাবত মাদকে আসক্ত। মাদক সেবনের টাকা জোগাড় করতে না পারায় পরিবারের লোকজনের সাথে তার দ্বন্দ হয়। মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করে আসছিলেন । মঙ্গলবার সন্ধ্যায় মাদকের টাকা চাইতে গিয়ে না পেয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাহাজুলের সাথে হাতাহাতারি ঘটনা ঘটে। জেরধরে মঙ্গলবার গভীর রাতে ( ২-৩০মিনিট) প্রথমে নিজের বসতঘরে আগুন লাগিয়ে দেয় সাহাদুল। বাধা দিতে গেলে আপন ভাই আনারুল ইসলামের বসতঘরেও আগুন লাগিয়ে দেয় সাহাজুল। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদক সেবী সাহাজুল দুইটি ঘরে আগুন লাগিয়ে দেশীয় চাইনিজ কুড়াল নিয়ে বসতঘরের সামনে অবস্থান নেয়। এসময় তার ভয়ে কেউ আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। দুটি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়।
    গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন বলেন, খবরপেয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান পাঁচ লাখ টাকা।

    Post Views: ১১৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top