Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে দুই আওয়ামী লীগ নেতাসহ  গ্রেপ্তার-৭

    | ১৯:১৩, জুন ০৩ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চু ও পৌর আওয়ামী লীগের সদস্য  উপজেলা ছাত্রলীগের  সাবেক সাধারন সম্পাদক মো. ফরহাদ হোসেন ওরফে ইতালী ফরহাদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়া ৫ ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. ইউনুস মিয়া জানান,  মঙ্গলবার সকালে উপজেলার আশোকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে একাধিক ওয়ারেন্টভূক্ত আসামি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বাচ্চুকে এবং চরগাধাতলীস্থ নিজ বাসা থেকে পৌর আওয়ামী লীগের সদস্য  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. ফরহাদ হোসেন ওরফে ইতালী ফরহাদকে ডেভিলহ্যান্ড অভিযানে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, সোমবার  রাতে অভিযান চালিয়ে সুন্দরদী গ্রাম থেকে ওয়ারেন্টভূক্ত আসামি আরিফুল ইসলাম খান, বড়দুলালী গ্রাম থেকে আল-আমিন সরকার, উত্তর বাউরগাতি গ্রাম থেকে জিআর মামলার আসামি সোহেল হাওলাদার, উত্তর মোড়াকাঠী গ্রামের আলী আকবর ফকির ও লিটন রাঢ়ী এবং মাদকসহ নবীনগর সুন্দরদী গ্রাম থেকে আরমান সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

    Post Views: ৬২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    • ‎গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিস ফাতেমা বেগমের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোক
    • গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট  বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
    • গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • গৌরনদীর রহমানিয়া মাদরাসার শিক্ষার্থীদের দস্তারবন্দী ও ছবক প্রদান
    • গৌরনদীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত
    Top