Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে বাল্য বিয়ে পন্ড, বর-কনের   ৮০হাজার টাকা জড়িমানা

    | ১৭:০৩, জুন ১৪ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা সদরের টিখাসার গ্রামে বাল্য বিবাহ পন্ড করে দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন। পরবর্তিতে বর-কনেকে ৮০ হাজার টাকা জড়িমানা আদায় করে মুচলেকা লেখে ছেড়ে দেওয়া হয়।

    ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের মোসলেম সরদারের কন্যা  কিশোরীর সাথে (১৬) একই উপজেলার পূর্ব কটকস্থল গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদারের বাল্যবিয়ের দিন ধার্য্য হয়। নির্ধারিত তারিখ অনুযায়ি শৃক্রবার রাতে টিখাসারস্থ কনের বাড়িতে  বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কনের পিতা মোসলেস সরদার, বর শাহীন হাওলাদার ও  বিবাহ রেজিষ্টারকে আটক করে গৌরনদী মডেল থানায় সোপর্দ করেন। শুক্রবার রাত ৯টায় ভ্রাম্যমান আদালতে  বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মোসলেমকে ৩০ হাজার টাকা ও বর শাহীনকে ৫০ হাজার টাকা জড়িমানা করেন। পরে তারা মুচলেকা দিয়ে জড়িমানার টাকা পরিশোধ করে রাত ১১টায় মুক্তি পান।

    উল্লেখ্য, গত ২০ দিন পূর্বে প্রবাসী শাহীন হাওলাদার অন্য একস্থানে অপর এক কিশোরীকে বাল্যবিয়ে করার সময় একই ভ্রাম্যমান আদালতে শাহীনকে আটক করা হয়। সে সময় প্রবাসী বিবেচনায় বাল্যবিয়ে না করার জন্য তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে কোন ছাড় দেওয়া হবে না। এ ধারা অব্যহত থাকবে।

    Post Views: ৭৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top