Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে শিক্ষকের বেত্রাঘাতে মাদ্রাসার ৭ ছাত্র আহত

    | ১৮:৫৪, সেপ্টেম্বর ০৫ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ দিয়াসুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলামের বেত্রাঘাতে ৮ম শ্রেনীর ৭ ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত শিক্ষর্থীরা শিক্ষকের বিচার দাবি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছে।

    আহতরা হল, আতিকুল ইসলাম, তরিকুল ইসলাম, আঃ রহমান, রিফাত, সিয়াম, মাসুদ ও রুমান। আহত ছাত্ররা জানায়, গৌরনদী পৌর সদের একটি ফুটবল টুর্ণামেন্টের খেলা শুরু হয়েছে। ওই টুর্নামেন্টে অংশ নিতে নিববন্ধন করতে তারা উপজেলা সদরে যান। এতে সহকারী শিক্ষক শরিফুল ইসলাম ক্ষিপ্ত হন। বুধবার দুপুরে ৮ম শ্রেনীর ক্লাসে প্রবেশ করে ৭ শিক্ষর্থীকে কান ধরিয়ে দাড়িয়ে রাখার এক পর্যায়ে বেদমভাবে বেত্রাঘাত করে আহত করা হয়। কয়েকজন সিনিয়র শিক্ষার্থী জানান, তারা আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে পাঠিয়ে দেন। এ ঘটনায় আহত শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিভিত অভিযোগ করেন।

    দক্ষিণ দিয়াসুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আঃ সাত্তার ঘটনার সততা স্বীকার করে বলেন, আমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন তোলার জন্য উপজেলা সদরে ছিলাম। খবর শুনে হাসপাতালে গিয়ে ছাত্রদের কাছ থেকে বিষয়টি জানতে পারি। এ প্রসঙ্গে গৌরনদী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্রোপাধ্যয় বলেন, হাসপাতালে গিয়ে রোগীর খোজখবর নিয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষো ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    Top