বরিশাল
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার পিতা মরহুম জয়নাল আবেদীন মিয়া, মাতা কহিনুর বেগম ও সদ্য প্রয়াত বোন বিউটি হকের রূহের মাগফেরাত কামনায় দিনভর কোরআনখানি, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।
১৩ মার্চ উপজেলার কটকস্থল হাজীবাড়ি বাইতুন নূর জামে মসজিদে ইফতার মাহফিলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর ওহাব, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, ইমাম ও খতিব হযরত মাওলানা জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোকন আহমেদ হীরা, সমাজ সেবক আব্দুল মান্নান ভূইয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, কাজী আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুজ্জামান খান সবুজ, মোহাম্মদ আলী বাবু, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ফারুক হাসান, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনির হোসেন, সহ-সভাপতি কাজী রনি, সাংবাদিক মোস্তফা হাওলাদার, রাজিব হোসেন তারিম, রনি মোল্লা, সরদার মাসুদ, রুহুল আমীন খান, সৈয়দ সাকিবুল্লাহ বেলালী, সিফাত হোসেন, ম্যাজিশিয়ান মহসীন হোসেন সহ বিভিন্ন সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাজী বাড়ি বায়তুল নূর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ইশা ফরাজী।


