বরিশাল
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী এলাকায় জামিয়া মোহাম্মদিয়া মাজিদিয়া চাঁদশী মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক ,ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও পুরস্কার বিতরন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এম এ মজিদ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি আয়েজিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম। এসময় উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আকবর মোল্লা, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সদস্য সোলায়মান তুহিন ও নাসির উদ্দীন, বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন এবং মাস্টার আব্দুস সাত্তারসহ আরও অনেকে। বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি ও ক্রীড়াচর্চার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামগ্রিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আয়োজকরা জানান, প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


