Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা

    | ২২:৫০, মার্চ ২৯ ২০২৬ মিনিট

    {

     

    নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে স্থানীয় বিএনপিও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা, পৌরশাখা ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের ওইদিন বিকেল ৪টায় গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে একআলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপি’র ১নং যুগ্ন আহবায়ক মোঃ আবু বক্কর গাজী, গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, উপজেলা মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগম। বক্তব্য রাখেন নলচিড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ জামাল ফকির, খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ ফজলুল হক সরদার,পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন রাজা,  উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন মাস্টার, মহিলা দল নেত্রী তানিয়া আক্তার প্রমূখ।

    Post Views: ১৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top