Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি

    | ১৭:৪৮, মার্চ ১০ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ইলিশের পোনা তথা জাটকা ধরা কিংবা বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বরিশালের গৌরনদীতে যেন এ নিয়মের বালাই নেই। এ উপজেলার একমাত্র আড়িয়াল খাঁ নদীর মিয়ারচরের মোহনায় প্রতিনিয়ত চলছে জাটকা নিধন। এছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারে অসাধু বিক্রেতারা জাটকা বিক্রি করে আসলেও দেখার যেন কেউ নেই।

    স্থানীয়দের অভিযোগ এক শ্রেনীর অসাধু জেলে অবৈধ কারেন্ট জাল দিয়ে দীর্ঘদিন যাবত ইলিশের পোনা তথা জাটকা নিধনে লিপ্ত রয়েছে। নদী থেকে আহরণ করা জাটকা স্থানীয় মিয়ারচর ও হোসনাবাদসহ আশপাশের বাজারে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। সরেজমিন মঙ্গলবার (১০ মার্চ) সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডের জিরো পয়েন্টে দেখা গেছে, চাপিলা মাছ বলে ক্রেতাদের কাছে প্রকাশ্যে ইলিশের পোনা বিক্রি শুরু করে এক ব্যবসায়ী। এসময় পোনাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো বরিশাল শহর থেকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। তবে স্থানীয় একটি সূত্র বলছে, আশপাশের উপজেলা থেকে রাতের আধারে জাটকা পাচার হয়ে স্থানীয় মৎস্য আড়তগুলোতে পৌঁছে যায়। আর ভোরের আলো ফোটার আগেই পাইকারদের কাছে বিক্রি করে দেয় আড়ত মালিকরা। জাটকা ক্রয়-বিক্রয় বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ বলেন, জাটকা নিধন রোধে নদীতে অভিযান পরিচালনার পাশাপাশি, বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

     

    Post Views: ২০৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top