Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    | ১৬:২২, মার্চ ০৬ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চড়ূইভাতি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমির মাওলানা মোঃ আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুসলিম উদ্দিন সিকদার , ত্রয়োদশ জাতীয় সংসদ বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্ী বরিশাল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাফেজ কামরুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ারর আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান । ‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য সোলায়মান তুহিন, তানবিরুল ইসলাম সোহেল, মো. নাঈমুল ইসলাম, মাকসুদ আলী সুমন, নাসিরুদ্দিন, পৌর জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ বাইজিদ শরীফ।

    ‎‎আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তারা। ‎শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন। দোয়া শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    Post Views: ১৬১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top