Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 

    | ১৮:১৪, এপ্রিল ১৯ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির বাস চাপায় ইউনুস সেরনিয়াবাত (৬০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ইউনুস আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন বলেন, বরিশালগামী ফেম পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। এঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

     

    অপর দিকে গৌরনদী-পয়সারহাট সড়কের আগৈলঝাড়ার রথবাড়ি এলাকায় বালুর ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পোনা মাছ বিক্রেতা ভ্যানচালক শাজাহান সিকদার নিহত হয়েছেন। রোববার ভোরে এ দূর্ঘটনায় নিহত শাজাহান সিকদার গৌরনদী উপজেলার চাঁদশী এলাকার বাদামতলা গ্রামের বাসিন্দা। তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মিজানুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনার পর পরই স্থানীয়রা আহত পোনা মাছ বিক্রেতা ভ্যান চালক শাজাহান সিকদারকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    Post Views: ৭৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    Top