Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন

    | ২০:০৮, জুলাই ১৩ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়ায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের জন্য মঙ্গলবার সকালে উপজেলার বাগধা রেড ক্রিসেন্ট মা ও শিশু কল্যান কেন্দ্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সহায়তায় প্রশিক্ষনপ্রাপ্ত সেচ্ছাসেবকদের মাধ্যমে বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে বাগধা রেড ক্রিসেন্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের চেয়ারপার্সন ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির সিলিন্ডার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, কমিউনিটি মিডওয়াইফ শাহানা পারভীন, প্রশিক্ষনপ্রাপ্ত সেচ্ছাসেবক বির মোহাম্মদ খান, আশিকুল ভাট্টি, স¤্রাট মীর ও শামীমা খানম প্রমুখ। বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, করোনা মোকাবিলায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় বা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তির জন্য হটলাইন ০১৭১১৫৯৪০৬৬ এ নম্বরে কল করলে বা ইউপি কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিক ভাবে তাঁর বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ২৪ ঘণ্টা চালু থাকবে এ সেবা। এছাড়া যাদের ওষুধ কেনার সামর্থ্য নেই, তাদের ওষুধ ও খাবার আমি বাড়ি বাড়ি গিয়ে সরবরাহ করার ব্যবস্থা করবো।

    Post Views: ৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top