Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু, এলাকায় শোকের ছায়া

    | ১৯:২৯, জুলাই ০৬ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন হাওলাদার (৩৫) মঙ্গলবার দুপুরে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান উপজেলার জয়শ্রী বন্দরে পাকা ভবনের নির্মান কাজ তদারকি করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। সে উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে। তার মৃত্যুতে জয়শ্রী বন্দরের ব্যবসায়ী ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, নাজিম উদ্দিন হাওলাদার উজিরপুর জয়শ্রী বন্দরে ভ্যারাইটিস ষ্টোরের মালিক। সম্প্রতি তার ব্যবসায়ী প্রতিষ্ঠানটি পাকা করনের কাজ শুরু করেন। মঙ্গলবার পাকা ভবনের ছাদ ঢালাইর কাজ চলছিল। ওই কাজ তদারকি করতে নির্মানাধীন ভবনের ছাদে উঠেন স্বেচ্ছাসেবক দল নেতা ও ব্যবসায়ী নাজিম উদ্দিন। নির্মানাধীন ভবনের পাশ দিয়ে বরিশাল পল্লি বিদ্যুৎ সমিতির ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ছিল। কাজের তদারকির সময় অসাবধানতাবসত নিজাম উদ্দিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী তাকে মৃত ঘোষনা করেন।

    উজিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম খান অভিযোগ করে বলেন, পাকা ভবন নির্মান কাজ শুরু করার পূর্ব থেকে উজিরপুর পল্লি বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষকে বিদ্যুৎ লাইনটি স্থানান্তর করার জন্য নাজিম উদ্দিন বার বার অনুরোধ করেন এবং লিখিত দেন কিন্তু কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেননি। তাদের অবহেলা ও গাফলতির কারনে নাজিম উদ্দিনের মৃত্যু হয়। বরিশাল পল্লি বিদ্যুৎ সমিতি-২ উজিরপুর উপজেলা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আশিকুল ইসলামের কাছে অভিযোগের ব্যপারে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

    Post Views: ৭০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top