Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে ইয়াবাসহ বিক্রেতা শাহ আলমকে আটক করেছে র‌্যাব

    | ১৭:১০, জুলাই ০৪ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক,বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রাম থেকে ৭৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শনিবার মধ্য রাতে বিক্রেতা মোঃ শাহ আলম চাপরাশীকে (৩৮) আটক করে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা। এ ঘটনায় গতকাল সকালে র‌্যাব-৮, বরিশাল এর ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে মাদকদ্রব্য আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। ধৃত শাহ আলম চাপরাশী ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী চাপরাশীর পুত্র।
    র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান অভিযান পরিচালনাকালে শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাঁরাকুপি গ্রামের মোঃ শাহ আলম চাপরাশীর বসত বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা শাহ আলম পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক তাকে আটক করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৭৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ধৃত শাহ আলম চাপরাশীতে রোববার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।

    Post Views: ৬৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top