Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে কৃষক-কৃষানীদের মাঝে ফলজ চারা বিতরণ

    | ১৭:৪৫, মে ০২ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩০জন কৃষক-কৃষানীদের নিয়ে ফল গাছের আধুনিক চাষাবাদ ও ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কৌশল শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার দিনব্যাপী মাহিলাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত। বিশেষ অতিথি ছিলেন রহমতপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, গৌরনদী উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। শেষে কৃষক-কৃষানীদের মাঝে ফলজ বৃক্ষ প্রদান করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার রোমানা আফরোজ, মিথুন বণিক, ইউপি সদস্য মিজানুর রহমানসহ অন্যান্যরা।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top