Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ার রব সেরনিয়াবাত কলেজকে সরকারী ঘোষণা

    | ১৪:২০, জুলাই ০৪ ২০১৬ মিনিট

    Barisal....News...Fil....4---Photo---01
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  প্রতিষ্ঠার ৪৪ বছর পর অবশেষে জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ জাতীয় করনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলেজ সরকারী করণের খবরে উপজেলার সর্বত্র বইছে আনন্দের বন্যা।
    রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব এএস মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহা-পরিচালক অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান এর বরাত দিয়ে দেশের ১৯৯টি কলেজের জাতীয় করনের তালিকা “দৈনিক শিক্ষা” ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
    সূত্রমতে, সরকারী কলেজ বিহীন উপজেলায় একটি করে কলেজ জাতীয় করণে প্রধানমন্ত্রীর ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি ৩২৫টি কলেজের তালিকা প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কাছে দাখিল করেন। এরপর নানা অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যাচাই বাছাইয়ের পর গত ৩০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অত্যন্ত গোপনীয়তার মধ্যে দেশের ১৯৯টি কলেজের পৃথক দুটি তালিকা শিক্ষামন্ত্রণালয়ে পাঠানোর পর প্রধানমন্ত্রী কলেজ জাতীয় করনের অনুমোদন করেন।
    সূত্রমতে, ১৯৭২ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকে “শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ” সরকারী ঘোষণার জোর দাবি করে আসছিল কলেজের শিক্ষক-কর্মচারীসহ এলাকার সর্বস্তরের মানুষ। এজন্য অসংখ্যবার এ কলেজের নামও পরিবর্তন করা হয়। অবশেষে স্থানীয় সরকার, পল¬ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল¬াহ’র ঐকান্তিক প্রচেষ্টায় তার নিজ উপজেলা সদরে তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত কলেজটি সরকারী ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগৈলঝাড়াবাসীর পক্ষে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আবুল হাসানাত আবদুল¬াহ এমপি।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top