Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    গৌরনদীতে অগ্নিকান্ডে পান বরজ ভস্মিভূত

    | ২২:১৮, মার্চ ২৪ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে অগ্নিকান্ডে ১শত ১২ শতক জমির প্রায় ৫ শতাধিক পান বরজ ভস্মিভূত হয়েছে। যার ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা। পান চাষীদের অভিযোগ বরিশাল পল্লিবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের গাফলতির কারনে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

    স্থানীয় লোকজন, পান চাষী ও এলাকাবাসি জানান, খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের আঃ রশিদ মজুমদারের পান বরজে পল্লী বিদ্যুৎতের ঝুলন্ত লাইনের তাঁররের সকসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে আগুন আশা পাশ পান বরজে ছড়িয়ে পরে। এতে ১শত ১২ শতক জমির প্রায় ৫ শতাধিক পান বরজ ভস্মিভূত। ক্ষতিগ্রস্থ কৃষক আঃ রশিদ মজুমদর অভিযোগ করে বলেন, আমার পান বরজের উপর দিয়ে বৈদ্যুতিক লাইন টানা হয়। ওই বৈদ্যুতিক লাইনের খামগুলো এতই দুরত্বে যে একটি তার আরেকটি তারের সঙ্গে মিশে ষ্পার্ক করে আগুন জ্বলে উঠে। আমি বিষয়টি একাধিকবার পল্লি বিদ্যুৎ বিভাগকে জানালেও তারা কোন ব্যবস্থা নেননি। গত মঙ্গলবার সন্ধ্যায় দুই তারের মিশ্রনের ফলে স্পর্ক করে আগুনের সূত্রপাত ঘটলে মুহুর্তে আগুন গ্রামের সকল পান বরজে ছড়িয়ে পরে। আগুনে আমার ৩০ শতাংশ জমির পান ভস্মীভূত হয়।

    ক্ষতিগ্রস্থ নাসিম হাওলাদার স্বজল দাস, ও সোহেল মেলকার বলেন, পল্লি বিদ্যুৎ সমিতির গাফলতির কারনে আমরা নিঃশ্ব হয়ে গেলাম। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আল আলম সেরনিয়াবাত, উপজেলা প্রকৌশলী ওহিদুর রহমান, ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধা, সংরক্ষিত আসনের মহিলা সদস্য হেলেনা খানম, গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। বরিশাল পল্লিবিদ্যুৎ সমিতি-২ গৌরনদীর ডিজিএম জুলফিকার আলী চৌধুরীরর কাছে অভিযোগ সম্পর্কে জানতে ফোন দিলে তিনি তা রিসিপ করেননি।

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    Top