Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

    | ০৮:৪৭, মার্চ ২৭ ২০২৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ৩১বার তোবধ্বনি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের সুচনা করা হয়। পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস কর্মীদের প্যারেড প্রদর্শনী, স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্যারেড, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়ায় মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) বরিশালের গৌরনদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে ওইদিন দুপুর ১২টায় গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

    গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে গৌরনদী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কান্তি সরকার, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান মৃধা, সুধীর কুমার দাস (বীর প্রতীক)।

    বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক বেপারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খাঁ, স্বপ্নীল বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক সন্যামাত প্রমূখ। এর আগে সকালের সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত অস্থায়ী স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকাল ৮টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস কর্মীদের প্যারেড প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপ‌র উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের প্যারেড, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শেষে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিবৃন্দগন ওই প্রদর্শনীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    Top