Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন

    | ০৯:৪৬, মার্চ ২৪ ২০২৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলার কুড়িরচর হোসনাবাদ গ্রামে “গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতালের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক ও নাট্যকার অধ্যাপক আবদুল হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ জাকির হোসেন (গালিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন রংপুর নভোথিয়েটার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোঃ আবদুল হালিম, এফবিসিসিআই-এর পরিচালক ও মুনি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোঃ বখতিয়ার। এলাকাবাসীর জন্য স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি  বিচারপতি জাকির হোসেন তার বক্তব্যে বলেন, শুধু সরকারি স্বাস্থ্য সেবার উপর ভরসা করা যাবে না। বেসরকারি ও সামাজিক উদ্যোগে স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান গড়ে তুলে সাধারন মানুষের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চত করতে হবে। তিনি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ছওয়ার, দক্ষিণ কুড়িরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, এবং বরিশাল জেলা উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্মের আহ্বায়ক মোঃ জাবির হোসেন জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোমস্তা বারেক।

    Post Views: ১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    Top