গৌরনদী
গৌরনদীতে ডোবায় পরে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভুরঘাটা গ্রামে মঙ্গলবার সকালে ডোবায় পড়ে দুই শিশুর মর্ান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্ মামাতো ফুফাতো ভাই। লিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
মৃতরা হল গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যান চালক কাউসার হাওলাদার একমাত্র পুত্র রমজান হাওলাদার (৩) আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।
মোশারফ হোসেন জানান তার মেয়ে আয়েশা বেগম রবিবার সকালে এক ছেলে দুই মেয়েকে নিয়ে মামা বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার মঙ্গলবার ৯ টার দিকে রমজান ও মোহাম্মদ উঠানে খেলছিল । সকাল সাড়ে ৯টার দিকে সকলোর অগোচোরে নিখোহ হন। অনেক খোজাখুজি না পেয়ে বাড়ির পাশের ডোবায় গিয়ে তাদের (দুই শিশুর) ভাসমান লাস দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।


