Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

     গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩

    | ২২:৪৯, মার্চ ২৯ ২০২৬ মিনিট

    নিজস্ব   প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের  গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় রোববার সকালে নিয়ন্ত্রন হারিয়ে  বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী নামের এক নারী নিহত হন। এ সময় তিন যাত্রী আহত হন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ বাসটি জব্দ করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান,  ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের  গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চারজন বাস যাত্রী গুরুতরভাবে আহত হন। ফায়ার সার্ভিস কর্মিরা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  ইতি চক্রবর্তীকে (৩৫)  মৃত ঘোষণা করেন । ইতি চক্রবর্তী (৩৫) বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহত তিন জনকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ জানান, বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।  এতে একজন নিহত ও তিনজন আহত হয়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করার পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    Post Views: ১৭১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top