Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার

    | ১৮:৩৭, মার্চ ২৫ ২০২৬ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ গোপন সংবাদের ভিত্তিত্বে মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের পর স্থানীয় শত শত লোকের উপস্থিতিতে তল্লাশী চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ওই মাদক ব্যবসায়ীকে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ জামাল ফকির। এ ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চর কুতুবপুর এলাকার।

    বিএনপি নেতার মাদক বিরোধী এ উদ্যোগে সর্বত্র ব্যাপক প্রশংসা ছড়িয়ে পরেছে। নলচিড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ মো. জামাল উদ্দিন ফকির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে ২৩ মার্চ দুপুরে চর কুতুবপুর এলাকার রাসেদ খানের পরিত্যক্ত বসত ঘরের সামনে স্থানীয় যুব সমাজকে সাথে নিয়ে এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়। এরপর শত শত মানুষের উপস্থিতিতে ওই যুবকের দেহ তল্লাশী চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিয়ে আটককৃত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদারকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

    বিএনপি নেতা জামাল উদ্দিন ফকির আরও জানিয়েছেন, আমাদের রাজনৈতিক অভিভাবক স্থানীয় সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার এ ঘোষণাকে শতভাগ সফল করতে মাদক মুক্ত সমাজ গঠনে আমরা দলের নেতাকর্মীদের নিয়ে সর্বদা কাজ শুরু করেছি। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, আটককৃত মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদার পিঙ্গলাকাঠী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। তার (আলাউদ্দিন) বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ওসি আরও জানিয়েছেন, ৫৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তারের ঘটনায় থানার এসআই মিটুল কুমার কুন্ডু বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরবর্তীতে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

    অপরদিকে গৌরনদী, আগৈলঝাড়া, বরিশাল মেট্রোপলিটন এলাকাসহ বিভিন্ন থানায় এক ডজন মাদকদ্রব্য মামলার পলাতক আসামি ও পুলিশের তালিকা ভূক্ত মাদক সম্রাট মো. দুলাল শরীফ ওরফে দুলু শরীফ (৪৫)কে ৫৫ পিস ইয়াবা ট্যালেট ও মাদকদ্রব্য বিক্রির টাকা সহ গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। এ সময় দুলুর সহযোগী আরমান সরদার (৩১)কে গ্রেপ্তার করে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লা থেকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার তাদের করে। গ্রেপ্তারকৃত মো. দুলাল শরীফ ওরফে দুলু শরীফ সুন্দরদী মহল্লার মৃত ইউনুস শরীফের পুত্র এবং একই মহল্লার মো. কবির সরদারের পুত্র আরমান সরদার।

    গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তারকৃত মো. দুলাল শরীফ ওরফে দুলু শরীফের বিরুদ্ধে গৌরনদী, আগৈলঝাড়া, বরিশাল মেট্রোপলিটন এলাকাসহ বিভিন্ন থানায় এক ডজনের উপরে মাদকদ্রব্য মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত মাদক স¤্রাট। গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    Post Views: ৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    Top