Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মামলা দায়ের

    | ০৭:১৮, অক্টোবর ২১ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের ব্যবসায়ী রনি মীরকে (৩২) সোমবার বিকেলে বেলুহার গ্রামের জয়নাল মীরের দোকানের সামনে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্তভাবে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা ব্যবসায়ীর ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত ব্যবসায়ীকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের ব্যবসায়ী রনি মীর (৩২) কাজ শেষ করে সোমবার বিকেলে নিজ বাড়ি ফেরার পথে বেলুহার গ্রামের জয়নাল মীরের দোকানের সামনে পৌছলে ৬/৭ জন শসস্ত্র সন্ত্রাসী ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে সঙ্গে থাকা ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে স্থানীয় মিলন ভুইয়া (২৬), সোহেল মিয়া (২৮) ও রইস ভুইয়ার (৩২) নেতৃত্বে ৬/৭ জন সন্ত্রাসী আমার পথরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
    উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ব্যবসায়ী রনি মীর বাদী হয়ে ৭ জনকে আসামি করে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেেছ। পুলিশ বেলুহার গ্রামে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত রইচ ভুইয়াকে গ্রেপ্তার করেছে।

    Post Views: ৩২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top