Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

    | ১৬:৪০, জুন ১১ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামে বুধবার রাতে সর্দি জ্বর কাশিসহ করোনার উপসর্গ নিয়ে এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থেলে গিয়ে নমুনা সংগ্রহ করে লাশ দাফন করেন। ঘটনার পর ওই এলাকা লক ডাউন করেছে স্থানীয় প্রশাসন।

    স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামের এক কিশোর (১৭) গত কয়েক দিন ধরে সর্দি জ্বর, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্য ছিলেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে মারা যান। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে গ্রামের মধ্যে আতঙ্ক দেখা দেয়।  স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে রাত ৮টার দিকে উপজেলা  নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন, আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন ও গৈলা ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম ঘটনাস্থলে যান।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, করোনার উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যুতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পরে।  স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের লোকজনকে নিয়ে আমরা গিয়ে নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই রাতে লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম বলেন, মৃত কিশোরের মধ্যে করোনার উপসর্গ ছিল। সেহেতু এলাকার নিরাপত্তার জন্য ওই গ্রামের ২০টি বাড়ির লকডাউন করা হয়েছে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top