Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    ৯৯৯ ফোন দিয়ে পুলিশী সহায়তা পেল এক নারী

    | ১৭:৪৫, মার্চ ৩১ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আহত ও অবরুদ্ধ করে রাখার পরে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের এক নারী ৯৯৯ ফোন দিয়ে পুলিশী সহায়তা পেল। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, জমাজমি নিয়ে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের রুস্তম আলী হাওলাদারের সাথে একই বাড়ির ভাসাই হাওলাদারের বিরোধ চলে আসছিল। গত সোমবার রুস্তম আলী হাওলাদারের স্ত্রী রহিমুন বেগম টিউবলে পানি আনতে গেলে ভাসাই হাওলাদার বাঁধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিমুন বেগমকে মারধর করে। এ সময় রহিমুনকে রক্ষায় মেয়ে ইয়াসমিন আক্তার, মায়া বেগম, খাদিজা , ও ছেলে রাসেল হাওলাদার এগিয়ে এলে প্রতিপক্ষ ভাসাই হাওলাদার তার পুত্র সজল (২২) জামাল (২৭) গিয়াস (৩০) সাইদুল (২২) লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করে। স্বজনরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে হামলাকারীরা তাদের হাসপাতালে যেতে বাঁধা দেন এবং ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখে। এ সময় মেয়ে ইয়াসমিন আক্তার ৯৯৯ ফোন দিলে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, ৯৯৯ খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রুস্তম আলী হাওলাদার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৬০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top