Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে স্কুল ছাত্রকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

    | ১৮:৫৫, মার্চ ১৯ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ পূর্ব শত্রুতার জের ধরে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সীরতাল্লুক গ্রামের ১০ম শ্রেনীর ছাত্রকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে যখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত স্কুল ছাত্রের বাবা বাদি হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।

    স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সীরতাল্লুক গ্রামের রফিক মল্লিকের ছেলে শহীদ সরন্মিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র মোঃ নাইম মল্লিকের (১৩) সঙ্গে একই ইউনিয়নের চকমান গ্রামের আউয়াল তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদারের বিরোধ চলে আসছিল। নাইম মল্লিক অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে কাজিসা বাজারে বসে আড্ডা দেয়ার সময় রাত ৮টার দিকে ইব্রাহিম তালুকদার ও আলাউদ্দিন মল্লিকের নেতৃত্বে তার সহযোগী আরিফ তালুকদার (২০), শান্ত তালুকদার(১৮), আকাশ (১৯) ও রুহুল আমিন (২৫)সহ ৮/১০ সন্ত্রাসী দেশীয় ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা চালিয়ে উপর্যপুরি কুপিয়ে জখম করে। এ সময় আমার ডাক চিৎকারে বাজারের লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা এবারে বেঁেচ গেলি পরে আর বাঁচতে পারবি না বলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে স্বজনরা আমাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইব্রাহিম তালুকদার ও আলাউদ্দিন মল্লিক হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। শুনেছি এলাকার কতিপয় ছেলের সঙ্গে নাঈমের কি একটা গন্ডগোল হয়েছে। হামলা জখমের কোন ঘটনা ঘটেনি। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, এ ঘটনায় আহত স্কুল ছাত্রের বাবা রফিক মল্লিক বাদি হয়ে ইব্রাহিম তালুকদার, আলাউদ্দিন মল্লিক, আরিফ তালুকদার, শান্ত তালুকদার, আকাশ ও রুহুল আমিনের নামউল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০ জনকে আসামি করে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছে।

    Post Views: ২৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top