Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় জমাজমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১০

    | ১৯:৪৪, মার্চ ১৬ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে সোমবার সকালে জমাজমি বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন, পুলিশ ও আহতরা জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের বাবুল তাজের (৫০) সঙ্গে প্রতিবেশী সেকেন্দার মোল্লার (৪৫) জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় একাধিকবার সহিংসতা ও মামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান সোমবার সকালে বাবুল তাজ বিরোধপূর্ন জমিতে কাজ করতে গেলে এতে বাধা দেন সেকেন্দার মোল্লা। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে ১০ আহত হয়।

    বাবুল তাজ অভিযোগ করে বলেন, আমি লোকজন নিয়ে আমার জমি পরিচর্চা করতে গেলে সেকেন্দার মোল্লার নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে আমাকে, মজিবর তাজ (৪৫), মা কাঞ্চন বিবি (৭০), কামাল দাড়িয়া (৪৯), গিয়াস দাড়িয়াকে রক্তাক্ত (৩৮) রক্তাক্ত জখম করে। হামলার অভিযোগ অস্বীকার করে সেকেন্দার মোল্লা বলেন, হামলার সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই। বাবুল তাজ দলবল নিয়ে হামলা চালিয়ে আমাকে, আমার বোন বানেছা বেগম (৩২), সমর্থক সালেহা বেগম (৫০) ও কল্পনা বেগম (৪০)সহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে। উভয় পক্ষের আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ২৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    • ‎গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিস ফাতেমা বেগমের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোক
    • গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট  বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
    Top