Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, চার ব্যবসায়ী প্রতিষ্ঠানে জরিমানা

    | ১৯:২৩, মার্চ ১৬ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল জেলার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমান একটি টিম স্থানীয় আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাট বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইনে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার ৫শত টাকা জড়িমানা আদায় করা হয়।

    বরিশাল ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোঃ সোয়াইব মিয়া জানান, তাদের একটি টিম সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাট বাজারে অভিযান চালায়। এ সময় মেয়াদউত্তীর্ন ও নকল কসমেটিকস সামগ্রা রাখার অভিযোগে বাজারের দিলীপ হালদারের মাধুরী কসমেটিক্স দোকানে ১ হাজার ৫ শত টাকা, পঁচা দধি বিক্রি করায় অভিযোগে সাধন গাইনকে ৫ হাজার টাকা, মূল্য বেশী নেয়ায় সঞ্জয় বাড়ৈর ফার্মেসীকে ১২ হাজার টাকা ও বিধান চৌধুরীর মিষ্টির দোকানে হাইড্রোজ ব্যবহার করায় ৫ হাজার টাকাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এসময় আগৈলঝাড়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।

    Post Views: ২৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top