Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    কুড়িগ্রামে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে নির্যাতনের আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    | ১৯:৪৪, মার্চ ১৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ কুড়িগ্রামের স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও আইন বর্হিভূতভাবে সাজা দেওয়ার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে জেলা প্রশাসরে নির্দেশে গত শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রামের বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতন ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
    সাংবাদিক আরিফুলের স্ত্রী মোস্তারিমা সরদারের অভিযোগ, শুক্রবার রাত ১২টার দিকে একদল লোক দরজা ভেঙে হুড়মুড় করে ঘরে ঢুকে ‘তুই খুব জ্বালাচ্ছিস’ বলে আরিফুলকে পেটাতে থাকে। এ সময় তাকেও গালাগাল করা হয়। একপর্যায়ে কয়েকজন মিলে টেনেহিঁচড়ে আরিফুলকে তুলে নিয়ে যায়। তাকে জামাও পরতে দেয়নি। সকালে তিনি জানতে পারেন, জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আরেক দফা মারধরের পর সাজানো অভিযোগে আরিফুলকে কারাদন্ড দেওয়া হয়েছে। রাতের বেলা এভাবে সাংবাদিককে বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সারা দেশে সাংবাদিকসহ সাধারন মানুষ ক্ষোভে ফেঁটে পরেন। এ ঘটনার প্রতিবাদে রোববার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানা, আহবায়ক সদস্য এস এম শামীম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক তপন বসু, সাংবাদিক পলাশ দত্ত, মৃদুল দাস, মারুফ মোল্লা, মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ। উল্লেখ্য, কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন সরকারি টাকায় পুকুর সংস্কার করে নিজের নামে নামকরণ করেন। এ নিয়ে আরিফুল একটি রিপোর্ট করলে জেলা প্রশাসক ক্ষুব্ধ হয়ে সাংবাদিক নির্যাতনে নির্দেশ দেন।

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top