Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ

    | ১৭:১০, মার্চ ০৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সড়ক দূর্ঘটনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতির যুগ্ম সাধারন সম্পাদক অরবিন্দু ওঝা (৫০) নিহত হওয়ার প্রতিবাদে ও ঘটনায় জড়িত রাসেল বয়াতিকে গ্রেপ্তারের দাবিতে উপজেলা ইজিবাইক মালিক সমবায় সমিতির উদ্যোগে বুধবার সন্ধ্যায় বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের পয়সারহাট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে বিক্ষুব্ধরা। ঘন্টাব্যাপি অবরোধে সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পরে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়। পরে প্রশাসন বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানান, বরিশালের আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া বাজারের পশ্চিম পাশে মঙ্গলবার রাতে ট্রলার চালক রাসেল বয়াতি লাইট ছাড়া গাড়ি চালানোর সময় ব্যাটারী চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে অরবিন্দু ওঝা গুরুতরভাবে আহত হয়। এ সময় ট্রলার চালক রাসেল বয়াতি ও তার সহযোগীরা আহত ইজিবাইক চালক অরবিন্দ ওঝাকে সড়কের পাশের ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে রাতে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
    হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িত চালককে গ্রেপ্তারের দাবিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের পয়সারহাট ও বড় মাগরা এলাকায় দুই দফা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে যাবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল চন্দ্র দাস ঘটনাস্থলে পৌছে বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি মিন্টু সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি এনায়েত সরদার, মনজুরুল হক, সাধারন সম্পাদক জালাল বেপারী, লাইন সুপারভাইজার মামুন মোল্লা, সাইদুল ইসলাম প্রমুখ।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top