Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    নিহত ব্যবসায়ীর লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

    | ১৬:৪৬, ফেব্রুয়ারি ০৩ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ পূর্ব শত্রæতার জেরধরে উপজেলার মোল্লারহাট বাজারের মুদি ব্যবসায়ী মোকলেস খানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, লাশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
    রবিবার রাতে নিহতের লাশ দাফনের পূর্বে ওইদিন বিকেলে আলিমাবাদ গ্রামে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নিহতের ময়নাতদন্ত শেষে রাতে লাশ দাফনের পূর্বে এলাকাবাসী লাশবাহী কফিন কাঁধে নিয়ে বিক্ষোভ করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোল্লারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কামরুল হাসান মোল্লা ও হানিফ হাওলাদার।
    উল্লেখ্য, গত শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য দোকান বন্ধ করে মোকলেস খান বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নাসির ফকিরের বাড়ির সামনে পৌঁছলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ১৫/২০ জনে পূর্ব শত্রæতার জেরধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। খবর পেয়ে মুলাদী থানার বোয়ালীয়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ মুমূর্ষ অবস্থায় ব্যবসায়ী মোকলেস খানকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মোকলেস খান মারা যায়। এ ঘটনার পরেরদিন (শনিবার) নিহতের স্ত্রী বিথি বেগম বাদি হয়ে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নুপুর বেগম, তহি বেগম, শিখা আক্তার, রানু বেগম ও বিথী বেগম নামের পাঁচ নারীকে গ্রেফতার করলেও ঘটনার মূলহোতারা এখনও গ্রেফতার হয়নি।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top