Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    | ২১:৫৬, জানুয়ারি ৩১ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি এলাকা দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।

    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাজাহান একদল পুলিশ নিয়ে উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি এলাকার বল্লভ বাড়ির সামনে নির্জন স্থানে অভিযান চালায়। এ সময় কোটালীপাড়ার দহরপাড়া গ্রামের হারুন নিজামীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মইনুল নিজামীকে (২৩) ৫৫ পিস ইয়াবা ও একই উপজেলার কালারবাড়ি গ্রামের মৃত আলতাফ খানের ছেলে মাদক ব্যবসায়ী হেমায়েত খানকে (৪২) আঁধা কেজি গাঁজাসহ আটক করে। এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top