Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত জখম, মামলা দায়ের স্বামী-স্ত্রী গ্রেপ্তার

    | ১৮:১৭, ডিসেম্বর ২২ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ আস্কর গ্রামে জমাজমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সমর্থকরা এক বৃদ্ধাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার আহত বৃদ্ধার মেয়ে বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভূক্ত আসামি স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করে অদালতে সোপর্দ করেছে।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ আস্কর গ্রামে জমাজমি নিয়ে ল²ী কান্ত বিশ্বাসের (৭৩) সঙ্গে একই গ্রামের লিটন বিশ্বাসের (৪৩) বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার উভয়ের মধ্যে ঝগড়াঝাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ল²ী কান্ত বিশ্বাস (৭৩) অভিযোগ করে বলেন, বৃহস্পতিবারের ঘটনার জের ধরে লিটন ও তার সমর্থকরা আমাদের ওপর হামলার হুমকি দিয়ে আসছিল। সকালে আমার বসত ঘরের পাশে আমি একটি লেট্রিন নির্মান করতে যাই। এ সময় লিটন বিশ্বাস ও তার সমর্থকরা লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। আমি হামলার প্রতিবাদ করলে আমাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্তভাবে জখম করেছে। আমি ডাক চিৎকার দিলে আমাকে রক্ষায় মেয়ে কাজল রানী এগিয়ে আসলে তাকে মারধর করা হয়। মেয়ে কাজল রানী (৩২) অভিযোগ করে বলেন, আমি বাবাকে রক্ষায় এগিয়ে এলে আমাকে মারধর শুরু করে। পরবর্তিতে ডাক চিৎকার দিলে লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় আমিসহ স্বজনরা বাবাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

    অভিযোগের ব্যাপারে জানতে চাইলে লিটন বিশ্বাস হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা অভিযোগে আমাদের হয়রানী করতে মামলায় আসামি করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় আহতের মেয়ে কাজল রানী (৩২) বাদি হয়ে রোববার থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি লিটন বিশ্বাস (৪৩) ও তার স্ত্রী পুতুল রানীকে (৩৫) গ্রেপ্তার করে রোববার বরিশাল আদালতে সোপর্দ করা করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    • ‎গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিস ফাতেমা বেগমের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোক
    • গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট  বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
    Top