Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে ছাত্রলীগ দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ

    | ১৮:৫৫, আগস্ট ২৫ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম / আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলা ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে রোববার দুপুরে দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে দুই পথচারীসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়। গুরুতরভাবে আহত মানিক হোসেনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন, দলীয় সূত্র ও পুলিশ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সদস্য সাগর স¤্রাট (২০)র সঙ্গে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য ও ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফ মিয়ার (২১) মধ্যে ২/৩ মাস যাবত বিরোধ চলে আসিছল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার (১৫ আগষ্টের) জের ধরে গতকাল রোববার দুপুরে ছাত্রলীগ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ধারাল অস্ত্র, লাঠিসোটা, হকিষ্টিক, রড় ও পাইপ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দফয়া দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। হামলার জন্য একে অপরকে দায়ী করেন। দুপুর পোনে ১টার দিকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আরিফ গ্রæপের সমর্থক সাব্বির হোসেন (১৯), রাজু (১৮), সজল (১৯) ও জাকারিয়াকে (২০) ও সাগর গ্রæপের সমর্থক সরকারি গৌরনদী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আমার সমর্থক মো. মানিক হোসেনসহ তিন সমর্থক আহত হয়। গুরুতরভাবে আহত মানিক হোসেনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, শুনেছি পূর্বের কোন ঘটনার জের ধরে ছেলেপেলেদের মধ্যে গন্ডগোল হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাৎক্ষনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রন ও স্বাভাবিক করেছে। কোন পক্ষ অভিযোগ দাখিল করে নাই।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    Top