Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

    | ১৯:৩৯, এপ্রিল ০৫ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের এক কিশোরী ও সেরাল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীকে গত সোমবার অপহরন করে কতিপয় সন্ত্রাসী। এ ঘটনায় বৃহস্পতিবার অপহৃতার মা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর ওই দিন রাতে (বৃহস্পতিবার রাতে) আগৈলঝাড়া থানা পুলিশ পতিহার এলাকায় অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপহরনকারীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    অপহৃতার পরিবার ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের কিশোরী কন্যা ও সেরাল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীকে (১৬) একই উপজেলার উত্তর পতিহার গ্রামের মো. তৈয়ব আলী সরদারের ছেলে আরিফ সরদার (২৮) বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। বিষয়টি আরিফ হোসেনের পরিবারের কাছে বিচার দিলে সে ক্ষিপ্ত হয়ে স্কুল ছাত্রীকে অপহরনের হুমকি দেন। হুমকির ৪ দিন পরে গত সোমবার রাতে বখাটে আরিফ হোসেন সরদার কতিপয় ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে স্কুল ছাত্রীকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার অপহৃতার মা বাদী হয়ে আরিফ হোসেনের নাম উল্লেখ করে আগৈলঝাড়ায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পতিহার গ্রামে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার এবং অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

    আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, শুক্রবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপহরনকারীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top