Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের যুগের মিলন

    | ১৬:৩৪, জানুয়ারি ০৬ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ “এসো স্মৃতির টানে, মিলিত হই নব প্রাণে” এ শ্লোগানকে ধারন করে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের যুগের মিলন মেলা শনিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী যুগের মিলন মেলায় প্রাক্তন শিক্ষার্থীদের পদচারনায় স্কুল ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।
    উদযাপন কমিটির সভাপতি এসএম শেরে আলমের সভাপতিত্বে স্মুতিচারন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকার বিািশষ্ট ব্যবসায়ী কাজী মোসাদ্দেক আলী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রাক্তন প্রধান শিক্ষক যথাক্রমে সেকেন্দার আলী হাওলাদার, মোঃ মফিজুর রহমান, বরুন চন্দ্র ঘটক, প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, ম্যানেজিং কমিটির সদস্য ও আওয়ামীলীগ নেতা নুরু মোহাম্মদ সরদার, বীর মক্তিযোদ্ধা আঃ মালেক খান, বিশিষ্ট শিল্পপতি মোঃ মোক্তার সিকদার, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন ফকির। বক্তব্য রাখেন উদযাপন কমিটির সহসভাপতি মুনিয়া তালুকদার টুনি, সম্পাদক আরিফ হাসান, প্রচার সম্পাদক মোঃ ফয়েজ মোল্লা প্রমুখ। শেষে স্কুলের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক সেকেন্দার আলী হাওলাদারকে সম্মননা স্বারক প্রদান করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top