Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    | ২২:১৯, অক্টোবর ১৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রোববার সকালে গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোঃ সালাউদ্দিন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি”
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল বাশার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হামমাদ প্রমূখ। গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোঃ সালাউদ্দিন বলেন, জনবল সংকটের কারনে দূর্যোগকালীন সময়ে কার্যক্রম পরিচালণায় মারাত্মকভাবে ব্যাহত হয়। আমরা বার বা উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর পরেও জনবল সংকট সমস্যার সমাধান হচ্ছে না। এতে সেবা প্রদান ব্যাহত হচ্ছে । আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সরকারের কাছে আমাদের একটাই চাওয়া জনবল সংকট দুর করে দূর্যোগে স্বাভাবিক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হোক।

    Post Views: ৫৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top