Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে আওয়ামীলীগের ৮৮ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

    | ২০:৪৩, অক্টোবর ২৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে সাবেক যুবদল নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৪৮ জন নেতা-কর্মী নামসহ আরো অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন চাঁদশী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ফিরোজ হাওলাদার। পুলিশ অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। এনিয়ে গৌরনদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথকভাবে চারটি মামলা দায়ের করা হয়েছে। সাবেক পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
    মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান, চাঁদশী ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেরা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান মোল্লা, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহমুদুল রহমান সুমন মোল্লা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান ইসলাম রাতুল শরীফ সহ ৪৮ জন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
    মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের ফিরোজ হাওলাদার মঙ্গলবার রাতে বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আমিনুল ওরফে ডায়মন্ড (৩৫), মোস্তফা মল্লিক (৪৪) ও ইয়ামিন পাইকে (২১) গ্রেপ্তার করে বুধবার দুপুরে বরিশাল আদালতে হাজির করে। আদালতের বিচারক জেল হাজতে প্রেরন করেছে।
    বাদি এজাহারে উল্লেখ করেন-২০১৯ সালের ২৮ অক্টোবর সকালে মামরার বাদি ফিরোজ হাওলাদার পশ্চিম শাওড়া খান বাড়ির সংলগ্ন দিয়ে যাওয়া সময় পূর্ব থেকে ওত পেতে থাকা মামলার প্রধান আসামি হারিছুর রহমানের নির্দেশে ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে আসামিরা বাদিকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় বাদি মাথা সড়িয়ে ফেললে প্রতিবেশী হেপী আক্তারের মাথায় কোপ লেগে গুরুতর জখম হয়।

    Post Views: ৬৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top