Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    চাঁদাবাজির মামলায় গৌরনদী পৌর বিএনপির আহবায়কসহ চার বিএনপি নেতা গ্রেপ্তার

    | ১২:৪৯, অক্টোবর ২৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেনসহ চার বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর টরকী বন্দরের ব্যবসায়ী একেএম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার (৪৬) বাদি হয়ে পৌর বিএনপি নেতা জাকির হোসেনসহ চার জনকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।  মামলার এজাহার নামীয় চার আসামিকে সেনা সদস্যরা গ্রেপ্তার  করে থানায় সোপর্দ করলে পুলিশ বুধবার বরিশাল আদালতে প্রেরন করেছে।

    চাঁদাবাজির মামলার গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নাজমুল হাসান মিঠু খান (৪৬), গৌরনদী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন (৫৫), পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফরহাদ শরীফ (৪৫) ও সদস্য এস, এম, সজীব শরীফ (৩৮)। মামলার  বাদি একেএম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার এজাহারে বলেন, ১নং আসামি নাজমুল হাসান মিঠু খান (৪৬) গত ১৮ অক্টোবর বিকেলে আমাকে ফোন করে বলে তুই আর্মি ক্যাম্পে আয়, তুই আওয়ামীলীগ আমলে আমাকে অনেক জালাইছিস। টরকীতে ব্যবসা করতে হলে দেড় লক্ষ টাকা চাঁদা দিতে হবে। নতুবা টরকী বন্দরে তুই ব্যবসা করতে পারবি না। এই কথা শুনে আমি অসুস্থ্য হয়ে পড়লে আমার বোন তহমিনা আক্তার বিষয়টি গৌরনদী সেনা ক্যাম্পে গিয়ে জানান। ঘটনার পর গত ২২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে আসামি গৌরনদী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেন, তার একান্ত সহযোগী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ শরীফ, আসামি মিঠু খানও তার খালাতো ভাই সজীব টরকী বন্দরস্থ স্কুলের পিছনে আমার বাসায় গিয়ে পুনরায় দাবিকৃত দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা আমাকে মারধর করে। আমি ডাক চিৎকার শুরু করলে আশ পাশের লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ সময় তারা জানান আবারও টাকা নিতে আসবে। অভিযোগের ব্যাপারে জানতে গৌরনদী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেনের কাছে ফোন দিলে তিনি ফোন রিসিপ করেননি। অভিযোগ সম্পর্কে জানতে অন্যান্য আসামিদের ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, টরকী বন্দরের ব্যবসায়ী একেএম জামিল সিকদার ওরফে মিঠু সিকদার বাদি হয়ে বিএনপি নেতা জাকির হোসেনসহ চার বিএনপি নেতাকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ মামলার এজাহার নামীয় চার আসাসিকে বুধবার গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরন করেছে।

    Post Views: ৭২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top