Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    স্মার্ট কার্ডের সাথে ব্যবহার স্মার্ট হতে হবে -ডিজি মাহবুব

    | ২১:৪৩, অক্টোবর ১৭ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) মো. মাহবুব আলম তালুকদার বলেছেন, স্মার্ট কার্ডের ব্যবহার স্মার্ট ভাবে করতে হবে। তাহলেই এর সুফল পাওয়া যাবে। বৃহস্পতিবার বেলা এগারোটায় বরিশাল আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় স্মার্ট কার্ড বিতরনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র সেবাদানের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভোগান্তি ও দূর্র্নীতি হয়। আমরা সেগুলোর মূলোৎপাটনের জন্য কাজ করছি।
    গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া।
    বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনির-উজ জামান মনির,উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজীদ শরীফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ। শেষে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের মাঝে প্রধান অতিথি স্মার্ট জাতীয় পারিচয়পত্র তুলে দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধণ করা হয়।

    Post Views: ৬৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top