Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র আত্মপ্রকাশ, ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

    | ০৮:১৯, অক্টোবর ২৪ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ পেশাদারী সাংবাদিকদের অধিকার রক্ষা, নির্যাতন-নীপিড়ন প্রতিরোধ, দলীয় লেজুরবৃত্তিহীন পেশাদারিত্ব নিশ্চিত করতে সাংবাদিকদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির নাম বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)।
    মিনি কক্সবাজার খ্যাত দোহারের (ঢাকা) মৈনটে দুদিন ব্যাপী সাংবাদিক মিলনমেলায় নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। একুশে টিভি ও জনকন্ঠ প্রতিনিধি এম এ রায়হানকে আহবায়ক ও সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আলপনা বেগমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
    এ আহবায়ক কমিটির ৯ যুগ্ম আহবায়করা হচ্ছেন, আফজাল হোসেন (এনটিভি), শাহআলম শাহী (চ্যানেল আই), গৌরাঙ্গ দেবনাথ অপু (প্রতিদিনের বাংলাদেশ), হাবিব সরোয়ার আজাদ (যুগান্তর), আজহারুল হক (প্রথমআলো), মোঃ কামাল উদ্দিন (বৈশাখী টেলিভিশন), হায়দার হোসাইন (বাসস), এম এ আকরাম (নয়াদিগন্ত) ও সোহাগ আরেফিন (দৈনিক দেশবাংলা)। সংগঠনের উপদেষ্টা হিসেবে অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী ও কাজী মিরাজ এর নাম ঘোষণা করা হয়। এ আহবায়ক কমিটি আগামি তিন মাসে বৃহত্তর ১৯ জেলায় আঞ্চলিক কমিটি গঠন করাসহ নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।
    আহবায়ক কমিটি গঠনের প্রাক্কালে দুই শতাধিক সাংবাদিককে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করিয়েছেন, প্রথম আলো’র উপ-সম্পাদক সাইদুজ্জামান রওশন। তাকে নবগঠিত বাংলাদেশ সাংবাদিক কম্যুনিটি (বিএসসি)‘র ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে। সারাদেশে কর্মরত প্রধান প্রধান গণমাধ্যমের দুই শতাধিক সংবাদকর্মি নিয়ে আনন্দঘন পরিবেশে দুদিন ব্যাপী এ মিলনমেলা শুরু হয়েছে।
    অনুষ্ঠানে নৌভ্রমণ, আত্মকথা, সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছাড়াও সাংবাদিকদের অস্তিত্ব রক্ষা ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সমূহের ব্যাপারে বিশেষ সুপারিশমালা প্রনয়ণের সিদ্ধান্ত রয়েছে। কক্সবাজারের ৫৩ বছরের পেশাদার সাংবাদিক দৈনিক রুপালী সৈকত সম্পাদক-প্রকাশক ফজলুল কাদের চৌধুরী এ মিলনমেলার উদ্বোধন করেন। এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য পেশ করেন দৈনিক দেশবাংলা সম্পাদক সাঈদুর রহমান রিমন। বক্তব্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সুনির্দ্দিষ্ট কিছু পরিকল্পনা উপস্থাপন করা হয়। একইসাথে দলবাজিমুক্ত সাংবাদিকতা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ের সাংবাদিকদের বিপন্নদশা দূর করা, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাসহ নানা প্রস্তাব তুলে ধরা হয়।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
    • জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী ……এম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ কার্য করীকমিটিকে ফুলেল শুভেচ্ছা
    • প্রধান উপদেষ্টা কে ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • সভাপতি জহির সম্পাদক জুলফিকার গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন ও নির্বাচন অনুষ্ঠিত
    • নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    Top