Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    দু’টি গাড়ি পোড়া মামলা ॥ আগৈলঝাড়ায় ১৫ বিএনপির নেতা জামিন না মঞ্জুর

    | ২২:৫৩, মার্চ ২৯ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ দেশ ব্যপি বিএনপি ও জামাতের ডাকা সহিংস হরতাল অবরোধে বরিশালের আগৈলঝাড়ায় পেট্রোল ঢেলে বিআরটিসি গাড়ি ও ফল বাহি পিকাপ ভ্যান পোড়ানো মামলার বিএনপির চার্জশীটভুক্ত ১৫ আসামীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে আদালত।
    সূত্রে জানাগেছে, গতকাল মঙ্গলবার ২৯ মার্চ বরিশাল জেলা স্পেশাল জজ দীলিপ কুমার ভৌমিকের আদালতে চার্জশীটভুক্ত ১৫ আসামী আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জেল হাজতে প্রেরণ করা নেতা কর্মীরা হলেন-ফলবাহি পিকআপ পোড়ানো মামলায় উপজেলা যুবদল আহবায়ক আরিফ হোসেন ফিরোজ, যুবদল নেতা তারেক ফকির, সালমান হাসান রিপন, লিটন, বুলবুল, গফফার গাজী। বিআরটিসি গাড়ি পোড়ানো মামলার আসামীরা হলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ বখতিয়ার, বিএনপি নেতা আনোয়ার শাহ্, যুবদল নেতা মেনহাজ ফকির, আবুল হোসেন মোল¬া, সালমান হাসান রিপন, লিটন শিকদার, কিবরিয়া, হাসান, দীলিপ বিশ্বাস, সাবেক ভিপি সেলিম হোসেন সরদার। আদালতে পাবলিক প্রসিকিউটরের পক্ষে ছিলেন এ্যাড. জাহাঙ্গীর হোসেন ও আসামী পক্ষে জামীনে প্রর্থনা করেন আইনজীবি এ্যাড. নাজিম উদ্দিন পান্না, এ্যাড. জাহিদুল ইসলাম পান্না।
    উলে¬¬খ্য,আগৈলঝাড়া থেকে বেনাপোলগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৪২৪) উপজেলা সদরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ গেটে পার্কিং করা অবস্থায় ২০১৫ সালের ১৩ জানুয়ারি রাত তিনটার দিকে পেট্রোল ঢেলে অবরোধকারীরা আগুনে পুরিয়ে দেয়। অন্যদিকে সরকার বিরোধী অবরোধ চলাকালে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বাইপাস সড়কে কুয়াতিয়াপাড় এলাকায় ২০১৫ সালের ৮ ফেব্র“য়ারি গভীর রাতে একটি ফলবাহী মিনি ট্রাকে (খুলনা মেট্রো ন-১১-০৮৩৩) পেট্রোল দিয়ে অগ্নি সংযোগ করে অবরোধকারীরা। ওই দুটি ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক মামলা করে। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় চার্জশীট প্রদানের পর আসামীরা পলাতক থেকে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

    Post Views: ২৭১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নিরাপদ সড়ক পারাপারের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ
    • গৌরনদীতে বাস চাপায় বৃদ্ধ ও আগৈলঝাড়ায়  মাছ বিক্রেতার মৃত্যু 
    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    Top