Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থীর ৫ কর্মি জখম

    | ২১:৩২, মার্চ ১৮ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশারের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল শুক্রবার আ.লীগ চেয়ারম্যান প্রার্থী বিপুল দাসের কর্মিদের হামলায় বিদ্রোহী প্রার্থী লাবন্য আক্তারের ৫ কর্মি জখম হয়েছে। আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
    আহত ও পুলিশ জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টায় আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী লাবন্য আক্তার ও তার কর্মি নারায়ন মল্লিক (৪০)সহ তার ১০/১২ জন সহযোগীকে নিয়ে ইউনিয়নের কোদাল ধোয়া গ্রামে গনসংযোগ করতে যান। বিদ্রোহী প্রার্থী লাবন্য আক্তার অভিযোগ করেন, গনসংযোগ করার সময় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বিপুল দাসের ১২/১৫ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তার কর্মিদের উপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে এবং তাকে (লাবন্য আক্তার) অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। হামলায় কোদাল ধোয়া গ্রামের নারায়ন মল্লিক, স্বপন জয়ধর, ব্যবসায়ী নরোত্তম দাস, স্বরবাড়ি গ্রামের লিটন হালদার, ফেনাবাড়ী গ্রামের মনি মোহন জখম হন। হামলার অভিযোগ অস্বীকার করেছেন আ. লীগ প্রার্থী বিপুল দাস। এ ঘটনায় গতকাল বিকেলে লাবন্য আক্তার অগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. হাসানুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top