Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যকরী কমিটি গঠন

    | ১৭:১৬, ডিসেম্বর ২৩ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
    সাধারন সদস্যের মতামতের ভিত্তিতে মো.শামীমুল ইসলাম সভাপতি ও এফএম নাজমুল রিপন সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন। সোমবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠাতা সরদার হারুন রানার সভাপতিত্বে বার্ষিক রিপোট পেশ করেন সাধারন সম্পাদক এফএম নাজমুল রিপন।
    সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, মো.সাইফুল ইসলাম, আপূর্ব লাল সরকার, সাবেক সাধারন সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, সদস্য বরুন বাড়ৈ, স্বপন দাস প্রমুখ। সভার প্রথম অধিবেশনে ২০২৫ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের জন্য মো. শামীমুল ইসলাম সভাপতি (আজকে পত্রিকা) এবং এফএম নাজমুল রিপন সাধারন সম্পাদক (বাংলা টিভি ও মানবকন্ঠ,কলমের কন্ঠ পত্রিকা) মনোনীত করা হয়। নয় সদস্যের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রিপন বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, নির্বাহী সদস্য মো. মাহবুবুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। আগৈলঝাড়া প্রেসক্লাবের কার্যকারী কমিটি ঘোষনা করে শপথ বাক্য পাঠ করান সরদার হারুন রানা।

    Post Views: ১৬৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top