Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    বরিশাল-১ আসনে  গণঅধিকার পরিষদের প্রার্থীর গণসংযোগ

    | ১৫:০০, ডিসেম্বর ০৮ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং বরিশাল-১ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াস মিয়া সন্ধ্যায় গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

    ‎‎স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও তিনি দলের পক্ষে উন্নয়ন ও পরিবর্তনের বার্তা তুলে ধরেন। এলাকাবাসীর সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন চান। ‎গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি, সাংবাদিক সোলায়মান তুহিন, ‎গৌরনদী পৌর যুগ্ম-আহ্বায়ক আব্দুল হক বাবু মৃধা, উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, উপজেলা কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ সজিব মল্লিক, সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ রবিউল, গৌরনদী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মেহেদী হাসান তানভীর প্রমুখ।

    Post Views: ১২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top